ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক শিশু রাকিবাকে হত্যার সাড়ে তিন মাস পর মরদেহ উদ্ধার, মা-প্রেমিকসহ গ্রেপ্তার ৩ নাসীরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির ছাত্রীর সঙ্গে মাদরাসা শিক্ষকের আপত্তিকর মূহুর্ত, ছড়িয়ে পড়েছে ভিডিও ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসিরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির

বরিশালে তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতা আটক, পরে বিয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর গ্যাসটাবাইন বাজারসংলগ্ন একটি বাসা থেকে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) রাত ১২টা ৪০ মিনিটের দিকে স্থানীয়দের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ এই অভিযান চালায়।

আটক ব্যক্তি মেহেদী হাসান বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে ওই তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় হয় এবং এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীটি বরিশালের একটি ওষুধ কারখানায় কর্মরত। প্রেমের সূত্র ধরে মেহেদী প্রায়ই বরিশালে আসতেন তার সঙ্গে দেখা করতে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, আটকের পরদিন বুধবার (১১ জুন) দুপুরে উভয় পক্ষ—ছেলে ও মেয়ের পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হন। তখন বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাও সেখানে উপস্থিত ছিলেন।

এসআই হুমায়ুন বলেন, “পরিবার ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়েছে। আলোচনার মাধ্যমে উভয় পক্ষ বিয়েতে সম্মত হয়।”

এরপর বরিশাল আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামায় স্বাক্ষরের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর মেহেদী হাসানকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

বরিশালে তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতা আটক, পরে বিয়ে

আপডেট সময় ১০:১৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫