ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
 এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা ভারতের হেলিকপটার ও ড্রোন যেন প্রবেশ না করে: সীমান্ত বৈঠকে বিএসএফকে বিজিবি ছয় কার্যদিবসের মধ্যে রামিসা হত্যার রায় দেওয়া হয়েছে: আইনমন্ত্রী মাদকবিরোধী অভিযানের আড়ালে কি বাড়ছে গণবিচার? জব্দ করা ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না দিলে আমেরিকার সঙ্গে চুক্তি নয়: ইরান আত্মীয়কে বাঁচাতে কিডনি দিতে যান দিল্লিতে, আগুনে পুড়ে এখন নিজেই আইসিইউতে এক বাংলাদেশি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার বিএসএফের পুশইন রুখে দিতে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

মিরপুরে পুলিশ কর্মকর্তাকে ধরে বেধড়ক পিটুনি 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৯৬১ বার পড়া হয়েছে

এবার রাজধানীর মিরপুরে বাজার করতে গিয়ে ‘মবের শিকার’ হয়েছেন পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান। বৃহস্পতিবার (১২ জুন) সকালে মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারে এ ঘটনা ঘটে। ওই সময় তাকে মারধর করে মোবাইল ও টাকা কেড়ে নেয় ১০-১৫ জনের একটি দল। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে।

এদিকে মিরপুর থানার ওসি সাজ্জাদ রুমন বলেন, সকালে মিরপুর-৬ নম্বর কাঁচাবাজারে মবের শিকার হন এক পুলিশ কর্মকর্তা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করে। ঘটনাস্থল পল্লবী থানার আওতায় হওয়ায় পরে তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাসুদুর রহমান ২০১৭ সালের আগে পুলিশের মিরপুর বিভাগের বিভিন্ন থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। সেই কারণে তাকে স্থানীয় লোকজন চেনেন। পরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি রাজবাড়ীর দুটি থানায় ওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি এখন ফরিদপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত।

এই ঘটনার সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলে এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় পল্লবী থানায় অভিযোগ করা হয়েছে। তবে ওসি শফিউল আলম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

 এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

মিরপুরে পুলিশ কর্মকর্তাকে ধরে বেধড়ক পিটুনি 

আপডেট সময় ০৪:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫