ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সম্পর্ক এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের হাইকমিশনার রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক আমি আর কথা কমু না নে মা, আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি: সৌদিতে ২ সন্তান হারিয়ে দিশেহারা পরিবার মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করে নিজেদের বিজয় ঘোষণা করতে চান ট্রাম্প ফলাফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মহাসচিব রুহুল কবির রিজভী সীমান্তে আটক ভারতীয় নাগরিককে পুলিশের নিকট হস্তান্তর পরমাণু চুক্তি ছাড়াই হরমুজ খোলার বিনিময়ে যুদ্ধ থামাতে পারেন ট্রাম্প এবার এসএসসিতে ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা খেলাফত মজলিসের, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী রাজনৈতিক দল খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে এবং মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিয়েছে।

শুক্রবার (১৩ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “অবৈধ রাষ্ট্র ইসরায়েল আবারও তার সন্ত্রাসী চেহারা উন্মোচন করেছে। এই আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।” তারা বলেন, ইসরায়েলের এই ঔদ্ধত্যের বিরুদ্ধে এখনই জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে এবং যথাযথ জবাব দিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, “এই হামলা কোনো একক বা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং মুসলিম বিশ্বের বিরুদ্ধে একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ। তাই মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

খেলাফত মজলিসের পক্ষ থেকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা জোরদার করারও আহ্বান জানানো হয়

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সম্পর্ক এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের হাইকমিশনার

ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা খেলাফত মজলিসের, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

আপডেট সময় ০৬:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫