ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী ২ বছরে রুপির বিপরীতে আরও শক্তিশালী হয়েছে টাকা স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান হেলিকপ্টার দুর্ঘটনায় নিভে গেল নেইমারের ঘনিষ্ঠ বন্ধুর প্রাণ প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয় ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী লঞ্চের ভাড়া বাড়ল, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী দলে মধ্যে ফাটল ধরেছে: জামায়াতে আমির

ইরানে ইসরায়েলি হামলায় শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের নিহতের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও শোক প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১৩৩৮ বার পড়া হয়েছে

ইরানে ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস (আরজিএস) ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীরা নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, “ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েলি বাহিনী।” তিনি আরও জানান, এ হামলায় ইরানের রেভ্যুলশনারি গার্ডসের প্রধান হোসেইন সালামি, সেনাপ্রধান মোহাম্মাদ বাঘেরি, খতম-আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশিদসহ অন্তত ৮ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি নিহত হয়েছেন।

গোলাম পরওয়ার বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁদের শহীদ হিসেবে কবুল করেন ও জান্নাতে উচ্চ মাকাম দান করেন।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি ইরানের জনগণ ও সরকার এই চরম দুঃসময়ে ধৈর্য ধরবেন এবং শোক কাটিয়ে উঠে সঠিক জবাব দিতে সক্ষম হবেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

ইরানে ইসরায়েলি হামলায় শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের নিহতের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও শোক প্রকাশ

আপডেট সময় ০৮:২৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫