ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা পরীমনির শহীদের রক্ত বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সেমিফাইনালের আগে যে কারণে বিদায়ী বার্তা দিলেন মেসি ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক ইরানে ৯০ মিনিটের ‘বিশেষ অভিযান’, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি যুক্তরাষ্ট্রের মাঠে নামার আগে আর্জেন্টিনাকে হ্যারি কেনের কড়া বার্তা শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: নাহিদ আইনের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনিভারতবাংলাদেশ এক হয়ে যাওয়াপ্রসঙ্গে দেওয়া মন্তব্যের স্পষ্ট ব্যাখ্যা জানতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে আসা দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য তার নজরে এসেছে। তিনি বলেন, ‘‘ভারতবাংলাদেশের এক হয়ে যাওয়াবলতে তিনি কী বুঝিয়েছেন, সরকারের উচিত তার কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া।

জামায়াত আমির আরও বলেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই এ ধরনের বক্তব্যের অর্থ পরিষ্কার না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

তিনি সরকারের কাছে বিষয়টি দ্রুত পরিষ্কার করার আহ্বান জানিয়ে বলেন, আমরা সরকারের কাছে এ বিষয়ে সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থেই এমন কিছু বুঝিয়ে থাকেন, তাহলে তা অবশ্যই নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। ডা. শফিকুর রহমানের মতে, দুই দেশের সম্পর্ক ও কূটনৈতিক সৌজন্যের স্বার্থেই এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা জনসম্মুখে তুলে ধরা উচিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির

আপডেট সময় ০২:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬