ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভিন্নভাবে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় দিনে শুক্রবার (১৩ জুন) কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হলো বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। জমকালো অংশগ্রহণ ছিল নোরা ফাতেহির। তার সঙ্গে ছিলেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। ডিজে সঞ্জয় তার পারফর্মের সময় বারবার বাংলাদেশের বাঘকে তার পোশাকের মাধ্যমে পুরো বিশ্বকে দেখাচ্ছিলেন। এতে বিশ্বসহ নজর কাড়ে সমগ্র বাংলাদেশিদের। স্বাগতিক কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের ঠিক আগে টরন্টো স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক এই সাংস্কৃতিক মহোৎসবে বৈশ্বিক দর্শকদের মূল আকর্ষণদের অন্যতম ছিলেন বিশ্বখ্যাত পারফর্মার নোরা ফাতেহি, যার চোখ ধাঁধানো নৃত্যশৈলী পুরো স্টেডিয়ামকে মুহূর্তেই মাতিয়ে তোলে।বিশ্বকাপের এই বিশেষ সাংস্কৃতিক পর্বে অংশ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী। অনন্য এই সংগীত আয়োজনে নোরা ফাতেহি মঞ্চে তার একদম নতুন একটি ওরিজিনাল গান পরিবেশন করেন।

মেগা মঞ্চে পারফরম্যান্সের সময় তার সাথে সহশিল্পী হিসেবে আরও অংশ নেন ফরাসি প্রখ্যাত পপ তারকা ভেজিড্রিম এবং বাংলাদেশিআমেরিকান গায়ক সঞ্জয়। এই তিন ভিন্ন ঘরানার আন্তর্জাতিক শিল্পীর যৌথ ও ফিউশনধর্মী পরিবেশনাটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বিভিন্ন মেগা অনুষ্ঠানেও নিজের অনন্য মঞ্চনৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেছিলেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি।

নোরার পাশাপাশি টরন্টোর এই উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে পারফর্ম করেন বিশ্বখ্যাত মেগা তারকা অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ান্না এবং মাইকেল বুবলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভিন্নভাবে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়

আপডেট সময় ০৯:৫৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬