ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর তারা জুলাই শহীদদের কবরের টাকা মেরে খেয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান ২৪ ঘণ্টায় নাটকীয় মোড়, নেপথ্যে কূটনৈতিক বিবৃতি প্রদর্শনীতে মুজিব থাকলেও শহিদ জিয়ার নাম না থাকার কারণ জানালেন জামায়াত আমির সন্তানের মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন মা মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান মহাসড়কে দুর্ঘটনা মোকাবিলায় ১০ কিলোমিটার পরপর মিলবে অ্যাম্বুলেন্স সেবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা না ছড়ানোর আহ্বান জামায়াত আমিরের ভালো সম্পর্ক চাইবেন আবার হাসিনা কার্ড খেলবেন, এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রশিবিরের রাজনীতি ছাড়লেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম সংগঠনটির রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

সাদিক কায়েম বলেন, “ছাত্রশিবিরের বছরে দুইবার সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে আমার বিদায় হয়েছে।”

উল্লেখ্য, এর আগে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। গত ১ মে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

ওই ঘোষণার পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল, সংগঠনের পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচন করার সুযোগ নেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণার পর ছাত্রশিবিরের পদ ছাড়ার বিষয়টি সংগঠনটির সাংগঠনিক নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ছাত্রশিবিরের রাজনীতি ছাড়লেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

আপডেট সময় ০৩:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬