বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি ফিশিং ট্রলার ডুবিতে নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া এসব জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। এর আগে ট্রলারটিতে থাকা অন্য সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

সোমবার (১৩ জুলাই) বিকেলে এসব মরদেহ উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ এশিয়া পোস্টকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।