ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে আবারও মার্কিন অবরোধ পুনর্বহালের ঘোষণা ট্রাম্পের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে আবারও অবরোধ পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের ওপর অবরোধ পুনরায় আরোপ করা হয়েছে। এ নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য জাহাজগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্র অর্থ আদায় করবে। সোমবার (১৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালীর অভিভাবক’ হিসেবে যুক্তরাষ্ট্র আবির্ভূত হবে।

তিনি আরও লিখেছেন, সে হিসেবে এবং ন্যায্যতার খাতিরে বিশ্বের এই অত্যন্ত অস্থিতিশীল অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যয়ের জন্য কার্গোর ওপর ২০ শতাংশ হারে অর্থ আদায় করা হবে। এ প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।

এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থেকে ইরান পিছু হটবে না বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট প্রণালিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তেহরান এটি রক্ষার লড়াই চালিয়ে যাবে।

তিনি আরও লিখেছেন, আমরা এটি রক্ষা করি, যাতে ভবিষ্যতে আমাদের জাহাজ চলাচলের জন্য শত্রুপক্ষকে কর দিতে না হয়। এই গুরুত্বপূর্ণ বিষয় থেকে পিছু হটার চিন্তা ইরানের কোনো মিত্রও নৈতিকভাবে সমর্থন করবে না।

সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে আবারও মার্কিন অবরোধ পুনর্বহালের ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ১০:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬