ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

জাফলং ও সাদাপাথরে ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েন, জেলা প্রশাসনের পাঁচ দফা সিদ্ধান্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে

সিলেটের জাফলং ইসিএ (ইকোলজিক্যাল ক্রিটিকাল এরিয়া) এলাকা ও ভোলাগঞ্জ সাদা পাথরে ২৪ ঘণ্টা যৌথবাহিনী দায়িত্ব পালন করবে। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

সভায় জানানো হয়, গত এক বছরে এই দুই এলাকা থেকে কয়েকশ কোটি টাকার পাথর লুট হয়েছে, যার বড় অংশই গত পনেরো দিনে সংঘটিত। সাদাপাথরে মাটি খুঁড়ে পাথর তুলে পুরো এলাকা ক্ষতবিক্ষত করে ফেলা হয়েছে।

সভায় গৃহীত পাঁচ দফা সিদ্ধান্ত:

  1. জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েন।

  2. গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্টে যৌথ বাহিনীর সার্বক্ষণিক দায়িত্ব পালন।

  3. অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বন্ধে অব্যাহত অভিযান।

  4. পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা।

  5. চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব পদক্ষেপের মাধ্যমে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করে পর্যটন এলাকা পুনরুদ্ধার করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

জাফলং ও সাদাপাথরে ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েন, জেলা প্রশাসনের পাঁচ দফা সিদ্ধান্ত

আপডেট সময় ১১:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫