ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের দাবি অসত্য ও কল্পনাপ্রসূত: পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ আগস্ট শুক্রবার কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই মসজিদে নামাজ পড়তে যান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মসজিদে প্রবেশের সময় ওসি নিজের জুতা খুলে ভেতরে যান। নামাজ শেষে বের হওয়ার সময়ও তিনি নিজের জুতা নিজেই হাতে করে নিয়ে আসেন।

মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতাও রাখা ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে ওসি মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সত্য নয় বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ পুলিশ বলছে, ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। তাই যাচাই ছাড়া এ ধরনের তথ্য বিশ্বাস বা প্রচার না করতে সবাইকে আহ্বান জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের দাবি অসত্য ও কল্পনাপ্রসূত: পুলিশ

আপডেট সময় ০২:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬