রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
ডিএমপির বিভিন্ন বিভাগে পরিচালিত অভিযানে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৪০, ওয়ারীতে ৭৯, মতিঝিলে ৭৭, তেজগাঁওয়ে ১১৪, মিরপুরে ১৫৩, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৩৫ এবং গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে ২ হাজার ১৯৪ পিস ইয়াবা, ৩ কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোইন, ছয়টি মোবাইল ফোন, সাত জোড়া চোরাই জুতা, ২০০ দশমিক ১৫ গ্রাম স্বর্ণালংকার এবং এক হাজার পিস রং কাগজ উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেস্ক রিপোর্ট 
























