ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার ইতিবাচক অবস্থানের ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানিয়েছেন, অভ্যন্তরীণ কর্মসূচির ফাঁকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে। তবে সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ভারতের উচিত সম্ভাব্য এই সফরকে ইতিবাচকভাবে কাজে লাগানো। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান অনেক সমস্যার সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তবে শুধু ভারত নয়, জাপানসহ অন্যান্য দেশের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের সময়সূচিও এখনো চূড়ান্ত হয়নি বলে জানান প্রতিমন্ত্রী। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করেই এসব সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশি জনশক্তি রপ্তানির বিষয়ে শামা ওবায়েদ বলেন, সরকারি পর্যায়ে দেশটির সঙ্গে সফল আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি আরও বাড়ানোর বিষয়েও কার্যকর আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা

আপডেট সময় ০৫:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬