ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

বিএনপি প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগকে অনুসরণ করছে: নুরুন্নিসা সিদ্দিকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

এবার বিএনপি প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগকে অনুসরণ করছে, যা তাদের নিজেদের পতনকেই ত্বরান্বিত করছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা এমপি। বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিতঅদম্য জুলাইস্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে নুরুন্নিসা সিদ্দিকা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নারীদের যে গতিশীল ভূমিকা শুরু হয়েছিল তা এখনো শেষ হয়নি। তিনি বলেন, জুলাইয়ের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতেঅদম্য জুলাইস্মারক প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতেও জুলাইকে কেন্দ্র করে এ ধরনের কাজ অব্যাহত থাকবে। সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামাল বলেন, ১৬ বছরের দীর্ঘ শাসনের পর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের এটি প্রথম স্মারক প্রকাশনা। ইতিহাস বিকৃতি রোধ ও আন্দোলনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। মূল স্পিরিট প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণের অধিকার অপূর্ণই থেকে যাবে। সংসদ সদস্য মারজিয়া বেগমঅদম্য জুলাইস্মারক প্রকাশের সাফল্য কামনা করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এ সময় সংসদ সদস্য নাজমুন নাহার নীলু বলেন, জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের স্বপ্নের কাছে পৌঁছাতে হবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, ইতিহাস সংরক্ষণের এ উদ্যোগ অব্যাহত রাখতে হবে। তিনিঅদম্য জুলাইস্মারকের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া, ডাকসু নেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক নাঈমা মোয়াজ্জেম। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে স্মারকের সম্পাদকীয় পরিষদের পরিচিতি তুলে ধরেন আকলিমা ফেরদৌসী। প্রধান ও বিশেষ অতিথিদের বক্তব্য শেষেঅদম্য জুলাইস্মারকের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন, ফটোসেশন ও শুভেচ্ছা কপি প্রদান করা হয়। পরে শিশুদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে নির্মিত আরেকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

বিএনপি প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগকে অনুসরণ করছে: নুরুন্নিসা সিদ্দিকা

আপডেট সময় ১০:৩৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬