ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

দুদু: নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছেন কেউ কেউ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘কিভাবে নির্বাচন ঠেকানো যায়, সেজন্য নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে। যে বয়ানের মধ্য দিয়ে সুষ্ঠু, স্বাভাবিক এবং গ্রহণযোগ্য নির্বাচনকে ঠেকানো ও বাধাগ্রস্ত করা যায়, সেদিকে তারা হাঁটছে। নির্বাচন যাতে না হয়, এর জন্যে বাধা সৃষ্টি করা হচ্ছে।’

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিম্যাব) আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘নির্বাচন যাতে না হয়, এর জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। আমি অশুভ শক্তিকে বলব— আপনাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে নিয়ে যান। পিআরসহ আরও কিছু থাকলে জনগণের কাছে নিয়ে যান। আমাদের আপত্তি নেই। কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা তৈরি হবে। অস্থিতিশীলতা তৈরি হলে আধিপত্যবাদী শক্তি আসবে। আর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না।’

নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর লড়াই হয়েছে, নেতাকর্মীরা রাস্তায় শহীদ হয়েছে। ছাত্ররা শহীদ হয়েছে। জুলাই-আগস্টের মূল কথা হচ্ছে—স্বৈরতন্ত্রের বিদায়। স্বৈরতন্ত্রের বিদায় হলে গণতন্ত্রের আগমন ঘটে। আর গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি, তাহলে স্বৈরতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত হবো। কারণ, নির্বাচনের নামে ভণ্ডামি করেছে শেখ হাসিনা। তিনটা নির্বাচন তিনি করেছেন। কিন্তু এগুলো নির্বাচন ছিল না, এগুলো ছিল ভণ্ডামির নির্বাচন। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমান ছাড়া বিকল্প কোনো শক্তি নেই। আমি নিশ্চিত, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছু ফয়সালা হয়ে যাবে।’

সংগঠনের আহ্বায়ক শহীদুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতুল্লাহ, শামসুল হুদা, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

দুদু: নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছেন কেউ কেউ

আপডেট সময় ০১:১৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫