ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘উনি ঠিক আছেন তো?’, জিনপিংকে নিয়ে মোদির প্রশ্ন নেপথ্যে কী? ‘আল্লাহ আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’ মানিক মিয়া এভিনিউ থেকে ১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু  শির দিল্লি সফরের মাঝেই মিলল তথ্য, ভারতীয় সীমান্তে অগ্রসর হচ্ছে চীনা সেনারা সৌদি আরবের সঙ্গে ইরান কোনো যুদ্ধে লিপ্ত নয়: পেজেশকিয়ান নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার এআই মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: দাবি গবেষকের কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য: রাশেদ খাঁন

মানিক মিয়া এভিনিউ থেকে ১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকারংপুর লংমার্চ শুরু করবে ১১ দলীয় ঐক্য। ওই দিন সকাল ৭টায় মানিক মিয়া এভিনিউতে জমায়েত হবে। সকাল ৮টায় সেখান থেকে লংমার্চ শুরু হবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা হবে। রংপুর জেলা স্কুলে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের সমন্বয় কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচির কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

হামিদুর রহমান আজাদ বলেন, জনগণ যা চায়, তাদের পক্ষ হয়ে দাবি আদায়ে বিরোধী দল মাঠে নেমেছে। গত ৫ সেপ্টেম্বর ঢাকাচট্টগ্রাম লংমার্চে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ওই কর্মসূচিতে তাদের প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মিলেছে বলেও তিনি জানান।

তিনি বলেন, প্রথমে তাদের ছয় দফা দাবি ছিল। পরে চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়টি যুক্ত হওয়ায় দাবি সাত দফায় পরিণত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বৈঠকে ঢাকাচট্টগ্রাম লংমার্চের বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি আগামী ঢাকারংপুর লংমার্চ বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘উনি ঠিক আছেন তো?’, জিনপিংকে নিয়ে মোদির প্রশ্ন নেপথ্যে কী?

মানিক মিয়া এভিনিউ থেকে ১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু 

আপডেট সময় ০১:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬