ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২ চলতি সপ্তাহে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প অনুমোদনের প্রত্যাশা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’ ফ্যাসিবাদীদের বিচার না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে গঙ্গা চুক্তির ত্রুটি ও শেখ হাসিনার রহস্যময় নিরবতা ৬০ লাখ ডলারের অনলাইন প্রেমের প্রতারণা, ৬ নাইজেরীয়কে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: পরিকল্পনা উপদেষ্টা সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে ‘জুয়া’ ছাড়ার প্রতিজ্ঞা প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্লাটফর্ম: এজিএস ভুল অগ্রাধিকারের পথে হাঁটছে সরকার: নেজামে ইসলাম

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে শনিবার (১২ সেপ্টেম্বর) বিএসএফের গুলিতে আসাদুজ্জামান নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নিহত আসাদুজ্জামান (৩৩) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে।

আটকরা হলেন—পীরগঞ্জ উপজেলার বৈরচুনার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম ও একই উপজেলার বৈরচুনার ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা।

স্থানীয়রা জানায়, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে বাংলাদেশি চোরাকারবারিদের একটি দলের ওপর ৬৩/চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় আরও দুজনকে আটক করে বিএসএফ।

গুলিবিদ্ধ আসাদুজ্জামানকে পরে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।

বৈরচুনার ইউপি সদস্য শাহাজাহান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে নিহত আসাদুজ্জামান আমার এলাকার ছেলে। আমরা ভারতীয় সংবাদমাধ্যমে বিষয়টি জেনেছি। আমি নিহতের বাসায় গিয়েছিলাম। বিষয়টি বিজিবিকে জানাব আমরা।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমি আপনার মতোই শুনেছি, ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশিকে গুলি করে মেরে ফেলেছে বিএসএফ।

এ বিষয়ে ৪২ ব্যাটালিয়ন দিনাজপুরের সিইও আব্দুল্লাহ আল মঈনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। এমনকি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে কোনো উত্তর পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২

আপডেট সময় ০২:২৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬