ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবীগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় দুইজনের ফাঁসি ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর মেহেরপুরে একদিনে ঝরল তিন শিশুর প্রাণ সম্পত্তি হস্তান্তর বিল সংশোধনের দাবি জানাল হেফাজতে ইসলাম সৎ সাহস থাকলে পালিয়ে না থেকে আদালতের মুখোমুখি হন: সমাজকল্যাণমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাঙ্গরায় গণপিটুনিতে ইউপি সদস্য নিহত, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

নবীগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় দুইজনের ফাঁসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে ধর্ষণের পর হাত-পা বেঁধে গলা কেটে হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বেলা ৩টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন এবং গোলাম হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম জানান, ২০২১ সালে নবীগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় ছোবা মিয়ার মেয়ে জুবা আক্তারকে ধর্ষণ করেন আসামি খলিল উদ্দিন। পরে ৬০ বছর বয়সী গোলাম হোসেনও তাকে ধর্ষণের চেষ্টা করেন। এতে জুবা আক্তার রাজি না হওয়ায় খলিল উদ্দিন ও গোলাম হোসেন তার হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। পরে মৃত্যু নিশ্চিত করতে ব্লেড দিয়ে তার গলা কেটে লাশ জমিতে ফেলে রাখেন। এ ঘটনায় নিহতের বাবা নবীগঞ্জ থানায় মামলা করেন।

১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত খলিল উদ্দিন ও গোলাম হোসেনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি

নবীগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় দুইজনের ফাঁসি

আপডেট সময় ১১:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬