ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদিতে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত, আহত ২ এবার চাঁদ নিয়ে ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’ যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: মাসুদ পেজেশকিয়ান সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ঝাড়ু মিছিল বাংলাদেশের হুজুরদের পশ্চিমবঙ্গে ঢুকতে দেবে না ভারত সরকার: মুখ্যমন্ত্রী শুভেন্দু আমার কাছে কাউকে আসতে হবে না, রাতের আঁধারে খাদ্যসামগ্রী নিয়ে মানুষের দুয়ারে এমপি হানজালা ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২ চলতি সপ্তাহে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প অনুমোদনের প্রত্যাশা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’ ফ্যাসিবাদীদের বিচার না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে

আমার কাছে কাউকে আসতে হবে না, রাতের আঁধারে খাদ্যসামগ্রী নিয়ে মানুষের দুয়ারে এমপি হানজালা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নির্বাচনের মাঠে দাঁড়িয়ে মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে যাননি মাদারীপুর (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। নির্বাচনি প্রচারণার সময় তিনি বলেছিলেন, আমার কাছে কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়নও শুরু করেছেন তিনি। কোনো ধরনের আনুষ্ঠানিকতা কিংবা লোকদেখানো আয়োজনের বাইরে গিয়ে রাতের আঁধারে শিবচরের সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি।

সম্প্রতি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এমনই এক ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করেন হানজালা। রাতের নীরবতায় একের পর এক দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের দরজায় গিয়ে হাজির হন তিনি। সঙ্গে থাকা খাদ্যসামগ্রী তুলে দেন পরিবারের সদস্যদের হাতে; পাশাপাশি নেন তাদের খোঁজখবর এবং শোনেন বিভিন্ন প্রয়োজনের কথা।

সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে তার এই কার্যক্রমের দৃশ্য উঠে এসেছে। দিনের ব্যস্ততা ও প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে রাতের বেলায় সাধারণ মানুষের বাড়িতে তার এই আকস্মিক উপস্থিতি অনেকের কাছেই হয়ে ওঠে এক আবেগঘন মুহূর্ত। খাদ্যসামগ্রী পেয়ে কুতুবপুরের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা সমিরুন্নেছা আবেগাপ্লুত হয়ে সংসদ সদস্যের মাথায় হাত রেখে দোয়া করেন। তিনি বলেন, আগে কখনো কোনো এমপিকে চোখেই দেখিনি, আর আজ নতুন এমপি নিজে খাবার নিয়ে আমার দুয়ারে হাজির। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর (শিবচর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবেরিকশাপ্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হন পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। নির্বাচনি প্রচারণার সময় হযরত উমর (রা.)-এর শাসনব্যবস্থার উদাহরণ টেনে তিনি অঙ্গীকার করেছিলেন, জনপ্রতিনিধিত্ব শুধু পদপদবি ভোগ নয় বরং মানুষের সেবা করার দায়িত্ব। সাইদ উদ্দিন আহমাদ হানজালা জানান, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিটি কথা বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার এই অঙ্গীকার পূরণে তিনি কাজ চালিয়ে যেতে চান এবং এ জন্য শিবচরবাসীর সমর্থন ও সময় কামনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত, আহত ২

আমার কাছে কাউকে আসতে হবে না, রাতের আঁধারে খাদ্যসামগ্রী নিয়ে মানুষের দুয়ারে এমপি হানজালা

আপডেট সময় ০৯:১৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬