ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রান্সফরমার চুরি করতে এসে কাদায় আটকে গেল প্রাইভেট কার, উদ্ধার করতে এসে অচল ট্রাকও ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, বিক্রি হলো প্রায় ৪১ কোটি টাকায় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ এবার ঘুড়ি উড়ালেই ফিলিস্তিনি শিশুদের ওপর হামলা, এলাকা খালি করাবে ইসরায়েল ছাগল খুঁজতে গিয়ে সোনার সন্ধান, খবর পেয়ে ১০ হাজার মানুষ হাজির হরমুজে নিয়ম না মানলে আটক বা জব্দ করা হবে জাহাজ, হুঁশিয়ারি ইরানের দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের ১৩২ দেশে বাংলাদেশি ওষুধের দাপট শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার: শিক্ষামন্ত্রী ঢাকার আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

শিক্ষকদের পাশে জামায়াত, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে একাত্মতা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সরকারকে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়ারও আহ্বান জানিয়ে দলগুলোর নেতারা।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চের নেতারা শহীদ মিনারে উপস্থিত হয়ে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান।

সংহতি জানিয়ে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অল্প বেতনে শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন। প্রধান উপদেষ্টার একমাত্র কাজ হবে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করা। সময় থাকতে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। সামনের নির্বাচনে শিক্ষকদের অনেক কাজ রয়েছে। অতএব, নির্বাচনের আগে তাদের দাবি নিয়ে সরকারের কাজ করা উচিত।

শিক্ষকদের আন্দোলন পুলিশ দিয়ে দমানোর চেষ্টারও প্রতিবাদ জানান তিনি। বলেন, ‘শিক্ষকদের সাথে এ ধরনের আচরণ কাম্য নয়।’

শিক্ষকদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে খেলাফত মজলিসের নায়েবে আমির সাখাওয়াত হোসাইন রাজী সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষকদের দাবির সঙ্গে আমরা একমত প্রকাশ করছি। সরকারের উচিত তাদের সঙ্গে আলোচনা করে দাবি মেনে নেয়া। শিক্ষকদের লাঠিপেটা করা কোনোভাবেই কাম্য নয়।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি, দেশে সবচেয়ে বেশি মানবেতর জীবনযাপন করেন শিক্ষকরা। প্রতিটি পদে পদে তাদের হয়রানির শিকার হতে হয়। খালি মুখে মুখে শিক্ষকদের সম্মান দেয়া হয়। বাস্তবে তার উল্টো। ইনকিলাব মঞ্চ শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রান্সফরমার চুরি করতে এসে কাদায় আটকে গেল প্রাইভেট কার, উদ্ধার করতে এসে অচল ট্রাকও

শিক্ষকদের পাশে জামায়াত, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ

আপডেট সময় ০৬:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫