ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়: আইনমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেই ‘বিপাকে’ হাসনাত আবদুল্লাহ বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: গালিবাফ কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে বললেন রাশেদ খাঁন ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, উদ্ধার করতে বাড়ির মালিককে ডাকলেন চোর শাহবাগী সাজতে মাদরাসার ছাত্ররা তোমাদের সঙ্গে মাঠে নামেনি: মুফতি কাসেমী ‘যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে চমক’, নতুন অস্ত্র প্রস্তুতের দাবি ইরানের

ভোজ্যতেলের দাম বাড়লো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১১০৭ বার পড়া হয়েছে

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বেড়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়। এতদিন বিক্রি হয়েছিল ১৮৯ টাকায়।

অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বেড়ে ১৭৭ টাকা হয়েছে। একইসঙ্গে বেড়েছে পাম তেলের দামও, এখন প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১৬৩ টাকায়। আগামীকাল মঙ্গলবার থেকেই নতুন এই দর কার্যকর হবে।

সোমবার (১৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন মূল্য নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হয়। সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সচিবালয়ে বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন ও পাম তেলের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছে। ১৪ অক্টোবর (মঙ্গলবার) থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ১৩ এপ্রিল সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়: আইনমন্ত্রী

ভোজ্যতেলের দাম বাড়লো

আপডেট সময় ০৬:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫