ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম ‘পুশব্যাক’ ইস্যুতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো দ্বিতীয় বিয়ে নিয়ে ব্যাখ্যা দিলেন রফিকুল ইসলাম মাদানী হাম ও উপসর্গে আরও ১২ মৃত্যু

আসন সমঝোতায় অচলাবস্থা: জমিয়তের ১২ আসন দাবি, বিএনপি রাজি মাত্র ৫টিতে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৮৯৮ বার পড়া হয়েছে

২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তবে শরিক দলগুলোর সঙ্গে এখনো আসন সমঝোতা নির্ধারণ না হওয়ায় জোটে অস্বস্তি ও অসন্তোষ বাড়ছে। শরিকদের অভিযোগ, যেসব আসনে তাদের আগ্রহ রয়েছে, সেসব এলাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা সমঝোতা প্রক্রিয়াকে জটিল করে তুলছে।

এমন পরিস্থিতিতে বিএনপির লিয়াজোঁ কমিটি শরিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে। বুধবার (১২ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে প্রথম বৈঠক হয়। আজ বৃহস্পতিবার ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। শরিকরা এ বৈঠকে দ্রুত আসন ঘোষণা ও বিএনপির প্রার্থীদের স্বতন্ত্রভাবে নির্বাচনে না যাওয়ার নিশ্চয়তা চাইবে বলে জানা গেছে।

এদিকে, বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তবে আসন বণ্টন নিয়ে দুই দলের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। জমিয়ত বিএনপির কাছে অন্তত ১২টি আসন দাবি করেছে, কিন্তু বিএনপি সর্বোচ্চ ৫টি আসন দিতে রাজি।

জমিয়তের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ইতিমধ্যে বিএনপির হাতে জমা দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন—
আমির উবায়দুল্লাহ ফারুক (সিলেট-৫), মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী (নীলফামারী-১), কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী (সিলেট-৪), জুনায়েদ আল হাবিব (ব্রাহ্মণবাড়িয়া-২), মনির হোসেন কাসেমী (নারায়ণগঞ্জ-৪), মোখলেছুর রহমান চৌধুরী (কিশোরগঞ্জ-১), শোয়ায়েব আহমদ (সুনামগঞ্জ-২)তালহা ইসলাম (নড়াইল-২)

জমিয়তের একাধিক নেতা জানিয়েছেন, বিএনপির সঙ্গে আসন বণ্টন নিয়ে এখনো দরকষাকষি চলছে। তারা বলছেন, অন্তত ১২টি আসনে ছাড় না পেলে জোটে যাওয়া কঠিন হবে।

এ বিষয়ে জানতে চাইলে জমিয়তে উলামায়ে ইসলামের আমির উবায়দুল্লাহ ফারুক বলেন,

“বিএনপির সঙ্গে আলোচনা এখনো চলছে। আমরা বেশ কয়েকটি আসন চেয়েছি, এর মধ্যে বিশেষ কয়েকটি আসনে দরকষাকষি চলছে। আমাদের চাহিদামতো আসন না পেলে জোট নাও করতে পারি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম

আসন সমঝোতায় অচলাবস্থা: জমিয়তের ১২ আসন দাবি, বিএনপি রাজি মাত্র ৫টিতে

আপডেট সময় ১০:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫