ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির ক্যাম্পাসে কুত্তা পেটাতে ছাত্রদলের হেডাম লাগে না: রাকসু জিএসকে ছাত্রদল সভাপতি আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি: আদিলুর রহমান বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিলো রাশিয়া কেন্দ্রের আশপাশেও স্বতন্ত্র ও জামায়াতকে ঢুকতে দেব না: বিএনপি নেতার হুঁশিয়ারি দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ: সেনাপ্রধান আসিফ মাহমুদের বিচার এই বাংলার মাটিতেই হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হচ্ছে ৪২ হাজার টাকা!

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৩৭৬ বার পড়া হয়েছে

এবার ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কী পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি।’

এদিকে নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, ‘রাতে আমাদের টিম টহলে ছিল। তবে চুরির বিষয়ে কিছু জানতে পারিনি। আমরা খোঁজ নিচ্ছি।’

এর আগে, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা তার মাথায় লাগে। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে সেদিনই বিকেলে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

আপডেট সময় ১১:৪৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫