ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ টানা তৃতীয়বারের মতো নন্দিগ্রামে জয় পেলেন শুভেন্দু মমতা ও শুভেন্দুর মোবাইল জব্দ, অভিষেককে গণনাকেন্দ্র ছাড়তে বলল কমিশন ভোলায় ইংরেজি পরীক্ষা খা/রাপ হওয়ায় পুলিশ কন্যার আত্ম/হত্যা বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে: কৃষিমন্ত্রী বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা: দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম হিন্দু বিজেপির, মুসলিম তৃণমূলের: শুভেন্দু জয়ের পথে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন বিজেপিতে যোগ দিলে পরদিনই রাহুল গান্ধীকে বিয়ে করবো: এমপি কঙ্গনা

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অর্গান সচল, তবে অবস্থা সংকটাপন্ন: ডা. তাসনিম জারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৪৩৭ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অর্গান কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। ডা. তাসনিম জারা বলেন, “একটি অপারেশন সম্পন্ন হয়েছে। আশা করছি, নতুন করে আর অপারেশন লাগবে না। তবে তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত হাসপাতালের মেডিকেল বোর্ড জানাবে।”

এ সময় তিনি রোগীর চিকিৎসার স্বার্থে হাসপাতালে অপ্রয়োজনীয় ভিড় না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

গুলিবর্ষণের ঘটনায় প্রশাসনের দায়ভার রয়েছে উল্লেখ করে ডা. তাসনিম জারা বলেন, “আজকের ঘটনার দায় প্রশাসন এড়াতে পারে না। জুলাইয়ের আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিলেন, তাদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। ঘটনার পর এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, যা প্রশাসনের ব্যর্থতারই প্রমাণ। এর জবাবদিহিতা তাদেরকেই করতে হবে।”

তিনি আরও দাবি করেন, আন্দোলনকেন্দ্রিক নেতাকর্মীদের প্রতি ধারাবাহিকভাবে হুমকি অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অর্গান সচল, তবে অবস্থা সংকটাপন্ন: ডা. তাসনিম জারা

আপডেট সময় ০৭:২২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫