ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: রিজভী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন ঘিরে দলীয় কোন্দল, স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা বরযাত্রীর গাড়ি থেকে তুলে নেওয়া সেই নববধূ বললেন, ‘আইছি তো আইছিই, এনেই থাকবাম’

আমরা অপেক্ষা করছি হয়তো জীবন হারাবো, কিন্তু জুলাইকে ত্যাগ করবো না: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

এবার ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি। সহযোদ্ধার এমন বিপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো.নাহিদ ইসলাম। তিনি লিখেছেন, ‘ফিরে আসো আমাদের মাঝে, ভাই। ফিরে আসো সেই মানুষদের কাছে এবং সেই আন্দোলনে, যার জন্য তুমি লড়েছিলে। আমরা অপেক্ষা করছি। আমরা হয়তো জীবন হারাবো, কিন্তু জুলাইকে ত্যাগ করবো না’।

গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন,ভাই হাদি, আমরা তোমাকে রক্ষা করতে পারিনি। তুমি এই দেশের জন্য দাঁড়িয়েছিলে, আর আমরা তোমাকে ব্যর্থ করেছি। তুমি জুলাইয়ের জন্য, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলে। আর আমরা জুলাই প্রজন্মকে এক করতে পারিনি।

তিনি লেখেন, সেই তরুণরা- যারা ছিল সাহসী, ক্রুদ্ধ এবং আশাবাদী। তারা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চেয়েছিল। আমরা তাদের একসঙ্গে রাখতে পারিনি। আমরা সময় নষ্ট করেছি। আমরা রাজনৈতিক ভুল করেছি। আর তার মূল্য জনগণকে দিতে হয়েছে।

ফেসবুক পোস্টে নাহিদ লেখেন, জুলাইয়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছিল। তারা ক্ষমতা, দল বা পদ-পদবির জন্য মারা যায়নি। তারা নিহত হয়েছিল কারণ তারা ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিল এবং বিশ্বাস করেছিল- বাংলাদেশ ভিন্ন হতে পারে। আমরা জুলাইকে ত্যাগ করব না। আমরা চাপে আছি। আমরা আহত। কিন্তু আমরা এখনো দাঁড়িয়ে আছি এবং আমরা এই সংগ্রাম চালিয়ে যাব- যাতে তোমার সন্তান এবং এই দেশের প্রতিটি শিশু মর্যাদার সঙ্গে বাঁচতে পারে।

এনসিপির আহ্বায়ক লেখেন, আমরা আমাদের ব্যর্থতার দায় স্বীকার করছি। আমরা স্বীকার করছি যে গত দেড় বছরে আমরা ইতিহাস যে দায়িত্ব আমাদের উপর দিয়েছিল, তা পালন করতে পারিনি। কিন্তু পিছু হটা আমাদের বিকল্প নয়। তিনি লেখেন, তুমি যেমন বলেছিলে- আমরা শত্রুর প্রতিও ন্যায়বিচার চর্চা করব। কিন্তু ফ্যাসিস্টদের জন্য কোনো ক্ষমা নেই। যারা এই দেশ ধ্বংস করেছে, নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং আমাদের হাজারো মানুষকে হত্যা করেছে- তাদের জন্য এক ইঞ্চি ক্ষমাও নেই। নাহিদ ইসলাম লেখেন, ফিরে আসো আমাদের মাঝে, ভাই। ফিরে আসো সেই মানুষদের কাছে এবং সেই আন্দোলনে, যার জন্য তুমি লড়েছিলে। আমরা অপেক্ষা করছি। আমরা হয়তো জীবন হারাবো, কিন্তু জুলাইকে ত্যাগ করবো না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

আমরা অপেক্ষা করছি হয়তো জীবন হারাবো, কিন্তু জুলাইকে ত্যাগ করবো না: নাহিদ ইসলাম

আপডেট সময় ১০:০০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫