ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের হামলা আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

‘গ্রিনল্যান্ডের জনগণ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

এবার গ্রিনল্যান্ড নিয়ে মুখ খুললেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। মজার ছলে তিনি বলেন, ট্রাম্প যদি ‘তাড়াহুড়া না করেন’ তাহলে গ্রিনল্যান্ড রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে। সোমবার (১২ জানুয়ারি) রাশিয়ান বেসরকারি সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানিয়েছে।

দিমিত্রি মেদভেদেভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দ্রুত আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ না নেন, তাহলে গ্রিনল্যান্ডের জনগণ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে। ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে মেদভেদেভের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘ট্রাম্পকে তাড়াতাড়ি করতে হবে। অপ্রমাণিত তথ্যমতে, কয়েক দিনের মধ্যেই হঠাৎ করে একটি গণভোট হতে পারে, যেখানে গ্রিনল্যান্ডের পুরো ৫৫ হাজার মানুষ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘তারপর সব শেষ। (মার্কিন) পতাকায় আর কোনো নতুন ছোট তারা যোগ হবে না।’ ট্রাম্প সম্প্রতি আবারও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার উদ্যোগের কথা তুলেছেন। স্বশাসিত ড্যানিশ ভূখণ্ড গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের থাকা প্রয়োজন বলে তিনি দাবি করেন।

তার মতে রাশিয়াকে প্রতিরোধ করতে এর কৌশলগত অবস্থান ও প্রাকৃতিক সম্পদ জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ নিয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পক্ষ থেকে কঠোর আপত্তি জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল

‘গ্রিনল্যান্ডের জনগণ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে’

আপডেট সময় ০৯:১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬