ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে আজ বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত আগামীকাল সচিবালয়ে অফিস করতে পারেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন এহসানুল হক মিলন ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘোষণা বিএনপির তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল শপথগ্রহণ অনুষ্ঠানে জুবাইদার সাথে শাড়ি পরে জাইমা রহমান বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে কোনো শপথই নেবেন না ১১ দলীয় জোট অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আমীর খসরু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা আব্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ

পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি দেয়া হয়েছে আমাকে: রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

এবার গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, আমাকে হুমকি, পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি হয়েছে। আমি ষড়যন্ত্রে উত্তর দিতে চাই না। আমি সবার সাথে নিয়ে সামনের দিনে এ অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমি ঝিনাইদহের সন্তান, সদর উপজেলায় আমার জন্ম। আমি ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে আমার রাজনীতিতে প্রবেশ করা। মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ২০১৮ সালে কোটা সংস্কার-আন্দোলনে নেতৃত্ব দিই। সে সময় আমি আটক হয়ে ১৮ দিন রিমান্ডে নির্যাতনের স্বীকার হয়। আমরা সে সময় মাথা নত করি নাই, আমরা সফল হয়েছিলাম। পরবর্তীতে এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেই। আপনারা দেখেছেন সরকার আন্দোলনের সময়ে আপনারা দিনের পর দিন ঘরে ঘুমাতে পারেননি। একটা সময় ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। তারেক রহমানের সাথে কথা বলে তার নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের আন্দোলনের কাজ শুরু করি।

ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেন, তারেক রহমান আমাকে মূল্যায়ন করেছেন। তিনি ঝিনাইদহ-৪ থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। এখানে যারা বিএনপির নেতাকর্মী আছেন আশা রাখবো তারা সবাই আমার সাথে এক হয়ে কাজ করবেন। ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করবেন। আমা প্রত্যাশা মান অভিমান ভুলে এক সাথে কাজ করবেন। খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের মধ্যে কষ্ট রয়েছে। এখন তারেক রহমান দলের হাল ধরেছেন। এখন দলের আদর্শে যারা বিশ্বাস করেন তারা একসাথে দলকে বিজয়ী করতে কাজ করবেন বলে বিশ্বাস করি।

তিনি বলেন, অনেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, হুমকি দিচ্ছেন। আমি কোন উত্তর দিতে চাই না। বা অভিযোগ দিতে চাই না। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবাইকে বুকে জড়িয়ে নিতে চাই। আমরা সবাই মিলে সামাজিকভাবে মিলেমিশে বসবাস করতে চাই। কেউ বিএনপি করেছে বা অন্য দল করেছে এজন্য কাউকে হয়রানি করা যাবে না। আমরা সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। চাঁদাবাজি, জুলুম ও নিপীড়নের রাজনীতি আর চলবে না। তিনি আরো বলেন, অফিস আদালত থেকে দুর্নীতি বন্ধ করা হবে। সরকারী সেবা পেতে কোন অতিরিক্ত অর্থ বা বিশেষ কোন সুপারিশ লাগবে না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী এসব উন্নয়ন ও সংস্কার করতে চাই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আজ বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত

পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি দেয়া হয়েছে আমাকে: রাশেদ খাঁন

আপডেট সময় ১০:৫১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬