ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের হামলা আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

ইসরাইলকে আন্তর্জাতিক আদালতে নেয়ার হুঁশিয়ারি জাতিসংঘ মহাসচিবের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

এবার জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা ‘ইউএনআরডব্লিউএ’র বিরুদ্ধে নেয়া পদক্ষেপ বাতিল না করলে ইসরাইলকে আন্তর্জাতিক বিচার আদালতে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত ৮ জানুয়ারি এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি দিয়েছেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এদিকে চিঠিতে গুতেরেস ইসরাইলকে সতর্ক করে বলেন, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার বিরুদ্ধে করা আইন বাতিল না করলে এবং জব্দ করা সম্পদ ও সম্পত্তি ফেরত না দিলে তিনি দেশটিকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) পাঠাতে পারেন। চিঠিতে গুতেরেস বলেন, ‘ইসরাইলের নেয়া পদক্ষেপ, যা আন্তর্জাতিক আইনের অধীনে ইসরাইলের বাধ্যবাধকতার সরাসরি লঙ্ঘন, সে সম্পর্কে জাতিসংঘ উদাসীন থাকতে পারে না। অবিলম্বে এগুলো প্রত্যাহার করতে হবে।’

ইসরাইলের পার্লামেন্ট ২০২৪ সালের অক্টোবরে একটি আইন পাস করে সংস্থাটিকে সেদেশে কাজ করা নিষিদ্ধ করে। পাশাপাশি কর্মকর্তাদের সংস্থাটির সঙ্গে যোগাযোগ করাও নিষিদ্ধ করে দেশটি। এরপর গত মাসে সেই আইন সংশোধন করে ইউএনআরডব্লিউএ’র কেন্দ্রগুলোতে বিদ্যুৎ বা পান সরবরাহ বন্ধ করে। ইসরাইলি কর্তৃপক্ষ গত মাসে ইউএনআরডব্লিউএ’র পূর্ব জেরুজালেম অফিসও জব্দ করে। জাতিসংঘ পূর্ব জেরুজালেমকে ইসরাইলের দখলকৃত বলে মনে করে। তবে পুরো জেরুজালেমকে দেশের অংশ বলে দাবি করে ইসরাইল।

মঙ্গলবার জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন নেতানিয়াহুকে লেখা গুতেরেসের চিঠি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘আমরা মহাসচিবের হুমকিতে বিচলিত নই। সন্ত্রাসবাদে ইউএনআরডব্লিউএ’র কর্মীদের জড়িত থাকার বিষয়টি মোকাবিলা করার পরিবর্তে, মহাসচিব ইসরাইলকে হুমকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটি আন্তর্জাতিক আইন রক্ষা করছে না।’ জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনআরডব্লিউএকে গাজায় সাহায্য কার্যক্রম পরিচালনার মেরুদণ্ড হিসাবে বর্ণনা করেছে।

এদিকে জাতিসংঘের শীর্ষ আইনি সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত। অক্টোবরে আইসিজে মতামত দেয় যে, গাজার বেসামরিক জনগণের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করতে ইসরাইলের বাধ্যবাধকতা রয়েছে। আইসিজে, যা আন্তর্জাতিক আদালত নামেও পরিচিত, এর মতামত আইনি ও রাজনৈতিক গুরুত্ব বহন করে, কিন্তু এগুলো বাধ্যতামূলক নয় এবং আদালতের কোনো প্রয়োগিক ক্ষমতা নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল

ইসরাইলকে আন্তর্জাতিক আদালতে নেয়ার হুঁশিয়ারি জাতিসংঘ মহাসচিবের

আপডেট সময় ১২:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬