ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

ফিফা বিশ্বকাপ ট্রফি আজ বাংলাদেশে আসছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি আজ বুধবার ঢাকায় আসছে। বিভিন্ন দেশে সফরের অংশ হিসেবে আসন্ন ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি বাংলাদেশে আসবে। তবে এই ট্রফি সবাই সরাসরি দেখার সুযোগ সবাই পাবেন না। শুধু কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশ নেওয়া নির্বাচিত নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি ট্রফিটি সরাসরি দেখা এবং ছবি তোলার সুযোগ পাবেন।

এদিকে কোকা-কোলার এই বিশেষ ক্যাম্পেইনটি শেষ হয়েছে গত ৮ জানুয়ারি। নির্দিষ্ট প্রোমোশনাল বোতল কিনে কিউআর কোড স্ক্যান করা এবং ফিফা-থিমভিত্তিক কুইজে অংশ নিয়ে বিজয়ীরা এই এক্সক্লুসিভ পাস অর্জন করেন। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার ষষ্ঠ আসরের আনুষ্ঠানিক সূচনা হয় গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে।

ইতালির কিংবদন্তি বিশ্বকাপজয়ী ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো ট্রফি ট্যুরের উদ্বোধন করেন। বিশ্বকাপের ট্রফিটি ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে। ২০২৬ ফিফা বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ফিফা বিশ্বকাপ ট্রফি আজ বাংলাদেশে আসছে

আপডেট সময় ০৯:২৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬