ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাওনা টাকার দাবিতে জানাজা আটকে রাখার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, সমালোচনার ঝড় হজ শেষে দেশে ফিরেছেন ৬,১৭৫ বাংলাদেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৩৭ জনের ইরাক যুদ্ধকে ‘চরম বোকামি’ বললেন ট্রাম্প, ইরানেও মার্কিন উপস্থিতি নিয়ে প্রশ্ন জেলা প্রশাসকের কাছে ১০ কোটি টাকার ব্যাখ্যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ হাকিমপুরে কথিত বাংলাদেশিদের ভিড়, কী ঘটছে সীমান্তে জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা: রাশেদ খাঁন ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ তৃণমূল নেতা অভিষেককে ডিম-জুতো নিক্ষেপ, হেলমেট পরে গেলেন নিহত কর্মীর বাড়িতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার লাশের সামনে অঝোরে কাঁদলেন সাবেক এমপি সুজন

পহেলা বৈশাখে নদীপাড়ে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিক্ষার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধায় পহেলা বৈশাখ উপলক্ষে বন্ধুদের সঙ্গে নদীপাড়ে বেড়াতে গিয়ে গোসল করতে নেমে সাদাদ আহমেদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। প্রায় বেশ কয়েক ঘন্টা নিখোঁজের পর সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ এলাকার ঘাঘট নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাদাদ রাজশাহীর জেলার তেরোখাদিয়া গ্রামের ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। সাদাদ গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় তার এক আত্মীয়র বাড়িতে থাকত। সে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

সাদাদের স্বজন ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকালে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাদাদ। অনুষ্ঠান শেষে দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে ভেড়ামারা ব্রিজ এলাকায় ঘুরতে যায় সে। এসময় বন্ধুদের সঙ্গে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাদাদ।

খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দলের কয়েক ঘণ্টার চেষ্টায় নদী থেকে সাদাদের মরদেহ উদ্ধার করা হয়।

সাদাদের এর মৃত্যুতে এলাকা ও তার স্কুলের সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাওনা টাকার দাবিতে জানাজা আটকে রাখার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, সমালোচনার ঝড়

পহেলা বৈশাখে নদীপাড়ে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিক্ষার্থী

আপডেট সময় ১০:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬