ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমার স্বামীর “বিবাহ” নিয়ে কুৎসা রটাচ্ছে, বিরত না থাকলে আইনি ব্যবস্থা নিব’: প্রথম স্ত্রী এখনই জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন না মেসি দেশে ফিরলেন না মেসি-ডি পলসহ ৭ ফুটবলার ইরানের বিরুদ্ধে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র নেই যুক্তরাষ্ট্রের ২০৩০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত, তবুও বাছাইপর্ব খেলতে হবে আর্জেন্টিনাকে সিসি টিভি লাগান ড্রাইভার, নেপথ্যে ১০ লাখ চাঁদা দাবি: ভাইরাল সেই ভিডিও নিয়ে জামায়াত এমপির বিবৃতি আগামী বছরের হজের দুই প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে উত্তাল দিল্লি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জামায়াত এমপির ভিডিও ভাইরাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি

এই ক্ষমতা বেশি দিন টিকবে না: আদালতে শাজাহান খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য আদালতে আনা হয়েছিল সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান। এসময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামী ও এনসিপির সমালোচনা করেন। কথা বলেন নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়েও।

বুধবার (১৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের এসব কথা বলেন শাজাহান খান। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোজাহিদুল ইসলাম গত ২১ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে শুনানির দিন আজকের দিন ধার্য করেছিলেন। সে অনুযায়ী শুনানির জন্য তাকে আজ আদালতে হাজির করা হয়।

এদিন হাজতখানা থেকে এজলাসে নেওয়ার পথে শাজাহান খান বলেন, ‘ইউনূস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ৮ মাসে প্রমাণ করে দিয়েছে। আজ পাকিস্তানের রাজাকারদের সাথে আঁতাত করে, অবৈধ প্রেম করে ক্ষমতায় টিকে আছে। এই ক্ষমতা বেশি দিন টিকবে না।’

এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। শুনানি শেষে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে শাজাহান খান বলেন, ‘আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে।’ নির্বাচন করবেন– জানতে চাইলে তিনি বলেন, ‘’যখন সুযোগ পাব করব ইনশাআল্লাহ।’ নির্বাচনের জন্য প্রস্তুত কি না এমন প্রশ্নের জবাবে বলেন, ‘অবশ্যই প্রস্তুত আমরা। ইনশাআল্লাহ নির্বাচন করব।’

জুলাই আন্দোলনে হত্যার বিষয়ে জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘সেজন্য যদি জনগণের কাছে জবাব দিতে হয় দেব, অনুশোচনা প্রকাশ করতে হয় করব। সুযোগ পেলে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন করবে। আওয়ামী লীগ নির্বাচনের দল। নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আর জনগণ সে সুযোগ দেবে।’ এনসিপির বিষয়ে তিনি বলেন, ‘এনসিপি আঁতুড়ঘরে কালাজ্বরে ধুঁকছে। আর জামাতিদের কোলে বসে এখন জামাতিদের শূরা (শরবত) পান করছে।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর কাজলা এলাকায় ১৮ জুলাই আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ৩ থেকে ৪ হাজার নেতাকর্মী এবং পুলিশের ওয়ারী ও যাত্রাবাড়ী থানার সদস্যরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এসময় তাদের হাতে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রড ও পিস্তল ছিল। বিকেল ৫টায় তারা শান্তিপূর্ণ সমাবেশে এলোপাতাড়ি গুলি ও মারধর করতে থাকে। একপর্যায়ে মো. সাকিব হাসান মারা যান। এ ঘটনায় ২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় ৪৪১ জনকে আসামি করে মামলা করেন ঢাকা মহানগরী দক্ষিণের ৬৩নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক আবু বকর (৫৫)।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমার স্বামীর “বিবাহ” নিয়ে কুৎসা রটাচ্ছে, বিরত না থাকলে আইনি ব্যবস্থা নিব’: প্রথম স্ত্রী

এই ক্ষমতা বেশি দিন টিকবে না: আদালতে শাজাহান খান

আপডেট সময় ০২:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫