ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মারা গেলেন লিওনেল মেসির বাবা আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ একসঙ্গে জেলের জালে উঠলো ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায় কাজে গাফিলতি হলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিচ্ছেন: রুহুল কবির রিজভী ১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর তারা জুলাই শহীদদের কবরের টাকা মেরে খেয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান ২৪ ঘণ্টায় নাটকীয় মোড়, নেপথ্যে কূটনৈতিক বিবৃতি প্রদর্শনীতে মুজিব থাকলেও শহিদ জিয়ার নাম না থাকার কারণ জানালেন জামায়াত আমির সন্তানের মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন মা

বাংলাদেশি কৃষককে ঠাকুরগাঁও সীমান্ত থেকে ধরে নিয়ে গেল বিএসএফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

মোঃ মিনহাজ আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁও সীমান্ত থেকে আজিজুর নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ’র বিরুদ্ধে।

বুধবার (১৪ মে) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায়। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দুপুরে ধর্মগড় সীমান্তের ৩৭৩ নং পিলার সংলগ্ন এলাকায় নিজ জমির পাশে কাজ করছিলেন শাহানাবাদ গ্রামের মরতুজা ইসলামের ছেলে আজিজুরসহ কয়েকজন কৃষক।

এ সময় সীমান্তের বিপরীতে ভারতের ১৮৪ আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহলরত জওয়ানরা কোনোকিছু বুঝে ওঠার আগেই তাকে ধরে নিয়ে যায়। এসময় পালিয়ে যার অন্য কৃষকরা। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিসয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি, খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাবো।

সেই সাথে বাংলাদেশিদের সীমান্তে সর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানান বিজিবির এই কর্মকর্তা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মারা গেলেন লিওনেল মেসির বাবা

বাংলাদেশি কৃষককে ঠাকুরগাঁও সীমান্ত থেকে ধরে নিয়ে গেল বিএসএফ

আপডেট সময় ০৯:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫