ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার খেলছেন না নেইমার আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের সিআইডি প্রধানের দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন কারাগারে গান-কবিতার আড্ডা, আইভীর কবিতায় সুর দেন মমতাজ আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৬, শোকের ছায়া চাঁপাইনবাবগঞ্জে ‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’ যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর, হামলা অব্যাহত ইসরায়েলের ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

‘ইশরাককে মেয়র পদে বসাতে রাস্তায় নেমেছে জনতা’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

এবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনের সামনে মানববন্ধন করছেন নগরবাসী। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান আন্দোলনকারীরা। আজ বুধবার সকাল ৮টার পর থেকে নগরভবনে মূল গেটের সামনে মানববন্ধন শুরু করেন নগরবাসী। ধীরে ধীরে কয়েক হাজার মানুষ জোড় হয়ে সমাবেশের রূপ নেয়। সকাল ১০টার দিকে ফটক থেকে নগরভবনের সিঁড়িতে এসে অবস্থান নেন তারা।

এ সময় হাসান মাহমুদ নামের একজন বলেন, ‘ইশরাক হোসেনকে আমরা ভোট দিতে পেরেছি। সরকারের দরকার নাই, আমাদের মেয়রকে আমরা শপথও পড়াতে পারব। বিপুলসংখ্যক মানুষ আজ এখানে এসেছে। এখানে দলমত নির্বিশেষে সবাই এসেছে। মূলত জনতার মেয়রকে পদে বসাতে, মেয়র হিসেবে দেখতে জনতা রাস্তায় নেমেছে। এটা ঢাকাবাসীর প্রাণের দাবি।’ মাইকে ইশরাক হোসেনের উদ্দেশে বলা হয়, ‘আদালতের রায়ে এবং আমাদের ভোটে নির্বাচিত মেয়র আপনি। আপনি জনগণের কাছে আসেন, আমাদের ভোটকে মর্যাদা দিতে আপনাকে আসতেই হবে। আমরা ঢাকা মহানগরীর জনগণ, আপনাকে আগামীকাল সকাল ১০টায় শহীদ মিনারে শপথ পড়াব এবং মেয়র পদে বসাব। দেশের মালিক জনগণ ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে শপথ পড়িয়ে চেয়ারেও বসাতে পারে। আর আদালতে রায় পালন না করার কারণে এই সরকারের দায়িত্বশীলরা আদালত অবমাননার দায়ে অপরাধী হবে।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জনগণের ভোটে ইশরাক হোসেন মেয়র নির্বাচিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের অজ্ঞাবহ নির্বাচন কমিশন তাপসকে মেয়র ঘোষণা করে। নির্বাচিত মেয়র থেকে ঢাকাবাসীকে বঞ্চিত করে। ফ্যাসিস্ট পতনের পর আদালত ও নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন।

‘কিন্তু একটি কুচক্রী মহল তালবাহানা করছে। তাকে শপথ গ্রহণ ও দায়িত্ব বুঝে দিচ্ছে না। ফলে ঢাকাবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা আজকের মধ্যে তাকে শপথ গ্রহণের ব্যবস্থা ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। তা না হলে আমরা লাগাতার কর্মসূচি দিয়ে যাব’, বলেন তারা। অংশগ্রহণকারীরা আরও বলেন, ‘যেখানে আদালত রায় দিয়েছেন, নির্বাচন কমিশন আদেশ জারি করেছেন, সেখানে কেন তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না। কোন ষড়যন্ত্রের কারণে তার দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না তার কারণ জানতে চাই।’

হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, ‘কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। আমাদের ন্যয্য অধিকার আদায়ে লক্ষ লক্ষ ঢাকাবাসী রাস্তায় নেমে আসব। দাবি আদায় করেই রাজপথ ছাড়ব।’ গত ২৭ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। তাতে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে ফজলে নূর তাপস মেয়র পদে নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার খেলছেন না নেইমার

‘ইশরাককে মেয়র পদে বসাতে রাস্তায় নেমেছে জনতা’

আপডেট সময় ০১:০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫