ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না: ইরানের রাষ্ট্রদূত মামলা-হামলা ও জেল-জুলম সহ্য করে আজ রাষ্ট্রীয় ক্ষমতায়: খাদ্যমন্ত্রী গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, সমাধান হতে দেড় সপ্তাহ লাগবে: রিজভী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত ঘুষ.সাইট তৈরি করা সেই ভাইরাল শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় যাচ্ছে সিমেন্ট-খাদ্য-ওষুধ, আসছে ই’য়া’বা-আইস ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটিতে পাইলট-ক্রু নিহত, দাবি ইরানের ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হা’ম’লা: নি’হত ৪, আ’হত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ

সাম্য হত্যা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি: ঢাবি ছাত্রশিবির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে

এবার দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহত হয়েছেন। এ ঘটনা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন। এসএম ফরহাদ লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাম্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিকটস্থ সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বহিরাগত সন্ত্রাসী দ্বারা খুন হওয়ার ঘটনা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

ঢাবি ছাত্রশিবির সভাপতি আরও লিখেছেন, অনতিবিলম্বে ঘটনার তদন্ত করে অপরাধীদের শনাক্ত করার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন।

এদিকে নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না: ইরানের রাষ্ট্রদূত

সাম্য হত্যা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি: ঢাবি ছাত্রশিবির

আপডেট সময় ১২:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫