ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিবির হত্যার বিচার না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েদেন বিএনপি নেতা সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে: জামায়াত আমির ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প রাজনৈতিক খুনোখুনি: দায় চাপিয়ে দায়মুক্তি চাইছে বিএনপি-জামায়াত? খামেনির শেষ বিদায়ে ইরানের আমন্ত্রণ পেয়ে ‘বিপাকে’ মোদি ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার উপকূলে ব্যাপক লুটপাট আশুরার রোজা কয়টি? আলেমদের অভিমত কী বলছে ‘চার মাসের মধ্যে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে দেশ’ ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজছাত্রের আত্মহত্যা

ঢাবিতে তারেক রহমানের সহপাঠী ছিলেন শিরিন শারমিন ও রিজওয়ানা হাসান: আসিফ নজরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার উপস্থিতির পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তার শিক্ষাজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে সাবেক উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল জানান, তারেক রহমান একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তবে তৎকালীন এরশাদ সরকারের সময়কার রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে তিনি নিয়মিত শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারেননি।

বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। তার স্ট্যাটাসটি যুগান্তরের পাঠকদের হুবহু দেওয়া হলো- ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এনিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাশও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনি বিষয়টা জানতাম আমি।

তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন।

তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাবির পড়াশোনা বন্ধ হয়ে যায়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবির হত্যার বিচার না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েদেন বিএনপি নেতা

ঢাবিতে তারেক রহমানের সহপাঠী ছিলেন শিরিন শারমিন ও রিজওয়ানা হাসান: আসিফ নজরুল

আপডেট সময় ১২:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬