ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আটকে থাকা ইরানি তহবিল দিয়ে ইরানের জন্যই মার্কিন কৃষিপণ্য কিনতে চান ট্রাম্প এক বছরের মধ্যেই গুমের সব মামলার নিষ্পত্তি: ট্রাইব্যুনাল অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ রাফিনিয়াকে ঘিরে দেউলিয়ার গুঞ্জন, চাঞ্চল্য ফুটবল মহলে অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় এনেছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় সংকটের জন্য বিএনপিকে দায়ী করলেন: জামায়াত আমির ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর দেশে মাদক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮২ লাখ: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোপা জয়ের রেকর্ডের সঙ্গে লাল কার্ডের রেকর্ডও ব্রাজিলের শেষ বত্রিশের দরজা খুলল যাদের জন্য, বিদায় নিল কারা

ডোমার থানার তদন্ত প্রতিবেদনে বিএনপি-জামায়াতকে ‘সন্ত্রাসী দল’ উল্লেখ, জেলাজুড়ে তোলপাড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমার থানা পুলিশের এক তদন্ত প্রতিবেদনে বিএনপি ও জামায়াতে ইসলামীকে ‘সন্ত্রাসী ও নাশকতাকারী দল’ এবং দল দুটির নেতাকর্মীদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বিএনপি নেতার দায়ের করা একটি মামলার তদন্ত প্রতিবেদনে সাবেক সংসদ সদস্য ও তৎকালীন ডোমার থানার ওসিকে রক্ষার উদ্দেশ্যে এ ধরনের মন্তব্য করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

জানা যায়, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার এবং তৎকালীন ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেনসহ অজ্ঞাত ৩০–৪০ জনের বিরুদ্ধে ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন আদালতে মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে হামলা, নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ আনা হয় (মামলা নং জিআর-১৬৫, ডোমার)।

পরবর্তীতে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি তদন্ত শেষে ডোমার থানা পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ভোটকেন্দ্রকেন্দ্রিক সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা জড়িত ছিলেন—এ কারণে তাদের বিরুদ্ধে পূর্বের জিআর-৩/২০১৪ ও জিআর-৪/২০১৪ মামলার তথ্যও যুক্ত করা হয়।

তদন্তে বলা হয়, ওই সময়ের ঘটনায় দায়ের করা মামলাগুলোর ভিত্তিতে সংশ্লিষ্ট বিএনপি নেতাকর্মীরা আসামি ছিলেন এবং পরবর্তীতে ২০১৫ সালে কিছু গ্রেফতারও করা হয়। প্রতিবেদনের সূত্র ধরে সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার ও তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।

তবে তদন্ত প্রতিবেদনের ভাষা ও রাজনৈতিক দলকে ‘সন্ত্রাসী দল’ হিসেবে উল্লেখ করায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

অন্যদিকে বিএনপি নেতা মাসুদ বিন আমিন সুমন অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের এমপি ও ওসিকে বাঁচাতে কোটি টাকার লেনদেন হয়েছে। রাজনৈতিকভাবে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পুলিশ।”

এ বিষয়ে ডোমার থানার ওসি হাবিবুল্লাহ বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না, তদন্ত কর্মকর্তা ভালো বলতে পারবেন।” তদন্ত কর্মকর্তা এসআই মানিকুল ইসলামও ঊর্ধ্বতন অনুমতি ছাড়া মন্তব্য করতে রাজি হননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আটকে থাকা ইরানি তহবিল দিয়ে ইরানের জন্যই মার্কিন কৃষিপণ্য কিনতে চান ট্রাম্প

ডোমার থানার তদন্ত প্রতিবেদনে বিএনপি-জামায়াতকে ‘সন্ত্রাসী দল’ উল্লেখ, জেলাজুড়ে তোলপাড়

আপডেট সময় ০৫:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬