ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুর ১টার আগেই ঝড়-বৃষ্টির ধাক্কা! কোন চার জেলা রয়েছে ঝুঁকিতে?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

দেশের চার জেলায় আজ দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে একাধিক জেলায় দমকা হাওয়া ও বৃষ্টিপাতের কারণে নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হয়েছে।

রোববার (১৪ জুন) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর সতর্কবার্তায় জানানো হয়, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা ও ফেনী জেলার কিছু স্থানে দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, দেশের আরও কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

ঝুঁকিতে থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে— ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি সপ্তাহজুড়েই দেশের বিভিন্ন স্থানে এ ধরনের দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

তাই সংশ্লিষ্ট এলাকার মানুষ ও নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষ করে নদীপথে চলাচলের ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুপুর ১টার আগেই ঝড়-বৃষ্টির ধাক্কা! কোন চার জেলা রয়েছে ঝুঁকিতে?

আপডেট সময় ১২:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬