ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রাম্পকে নিয়ে বিপজ্জনক খেলায় নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আওয়ামী লীগ নেতা মুরাদ গ্রেপ্তার একই দিনে আদালতে সাতক্ষীরার আলোচিত ৩ নজরুল ইসলাম, দুজন কারাগারে কোটি টাকার সেতু পার হতে লাগে বাঁশের সাঁকো লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: মুখ খুলল দুদক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে জরুরি অবতরণ করল হেলিকপ্টার জামালপুরে শিয়ালের তাণ্ডব, মুহূর্তেই কামড়ে দিল ৭ জনকে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪ এসএসসিতে গাজী নজরুলের ‘স্ত্রীর’ রেজাল্ট কী হলো?

বিএনপি নেতার সংবর্ধনায় মিছিল শেষে হৃদরোগে মহিলাদল নেত্রীর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ১০৩৭ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার কারামুক্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমেনা খাতুন (৪৫) নামে মহিলাদলের এক নেত্রী মারা গেছেন। সোমবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে পৌর শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী ছিলেন।

দীর্ঘ ২০ বছর পর কারামুক্ত হয়ে এলাকায় ফেরেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। তাকে বরণ করতে বিএনপির পক্ষ থেকে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে যোগ দেন মহিলাদলের শতাধিক নারী কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড গরমের মধ্যে মিছিল করতে করতে অনুষ্ঠানস্থলে পৌঁছালে হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন আমেনা খাতুন। সঙ্গে সঙ্গে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার সঙ্গে থাকা উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মোছা. মাফরুহা আক্তার জানান, দীর্ঘ সময় রোদে থেকে হাঁটার কারণে তার অবস্থা খারাপ হয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সংবর্ধনা পাওয়া কারামুক্ত নেতা শরিফুল ইসলাম তুহিন। তারা আমেনা খাতুনের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে নিয়ে বিপজ্জনক খেলায় নেতানিয়াহু

বিএনপি নেতার সংবর্ধনায় মিছিল শেষে হৃদরোগে মহিলাদল নেত্রীর মৃত্যু

আপডেট সময় ০৮:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫