ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক ৭ মাসে বিএনপি নেতাদের দখলবাজিতে সরকার মারাত্মক ব্যর্থ: গোলাম পরওয়ার বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান ও শিক্ষানীতির সমালোচনা জামায়াত নায়েবে আমির মুজিবুর রহমানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সোমবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে শিক্ষকদের দাবির পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “চাঁদাবাজ যেখানে থাকবে, আমাদের সংগ্রামও চলবে সেখানে। দলমত নির্বিশেষে চাঁদাবাজি রুখতে হবে।” তিনি আরও বলেন, “চাঁদাবাজরা নিজেদের শিক্ষিত দাবি করলেও তাদের নৈতিকতা ও চরিত্র নেই। আমাদের প্রয়োজন চরিত্রবান শিক্ষিত জনগণ, যারা দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।”

বর্তমান শিক্ষানীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, “এই নীতি মানুষ নয়, পশু তৈরি করছে। এটি মানুষের উপযোগী নয়। তাই নীতিগত পরিবর্তন অপরিহার্য।” তিনি শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ এবং নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি আদর্শ শিক্ষক ফেডারেশনের সব দাবি-দাওয়ার প্রতি একাত্মতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে এমপিওভুক্ত, বেসরকারি ও কারিগরি সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানানো হয়। নেতারা বলেন, তাদের ২৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বক্তারা শিক্ষকদের জীবিকাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান ও শিক্ষানীতির সমালোচনা জামায়াত নায়েবে আমির মুজিবুর রহমানের

আপডেট সময় ০৮:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫