ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদার করছেন শিক্ষার্থীরা। নতুন কর্মসূচি হিসেবে আগামী বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে উত্তরার বিএনএস সেন্টারে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা আসে। এ সময় তারা আজ রাতের মধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দেন। পরে কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে সড়ক ছেড়ে যান আন্দোলনকারীরা।

এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ ও আন্দোলনকারীরা। নিরাপত্তা জোরদারে বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবিও মোতায়েন করা হয়েছে।

এর আগে, দুর্যোগপূর্ণ আবহাওয়া, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরেই এই আন্দোলনের সূত্রপাত।

সব মিলিয়ে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এখন নতুন কর্মসূচির মাধ্যমে আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৩:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬