ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’ সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, রাতের মধ্যে শর্ত না মানলে কাল লংমার্চ জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে: সারজিস এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে শোকজ গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে বিতর্ক ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারি পেয়েছেন মেসি! চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে চলমান পরীক্ষা কয়েকদিন পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের বর্তমান সংকটকালে কোনো ধরনের উস্কানি বা অযাচিত হস্তক্ষেপ কাম্য নয়। এ মুহূর্তে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মানবিক ও প্রয়োজনীয় সিদ্ধান্ত হবে পরীক্ষা কয়েকদিনের জন্য স্থগিত রাখা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে গেছে। অসংখ্য মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। অনেক শিক্ষার্থীও এই দুর্ভোগের মধ্যে আছে। এ অবস্থায় তারা কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে এবং কীভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবে, সেটি বড় প্রশ্ন।

আশা প্রকাশ করে রিজভী বলেন, সরকারের উচ্চপর্যায় এবং প্রধানমন্ত্রী সার্বিক বন্যা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন এবং নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ফলে দুর্গত মানুষের সহায়তায় সরকার দ্রুত আরও কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি বলেন, স্থানীয় প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী কাজ করছে। তবে এই সংকটকালে সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত, যেন কোনো মানুষ অনাহারে না থাকে এবং খাদ্যের অভাবে কষ্ট না পায়।

তিনি আরও বলেন, বন্যায় বিপুলসংখ্যক গবাদিপশু ও হাঁস-মুরগির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রান্তিক খামারি ও পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি ক্ষতিপূরণের ব্যবস্থা করা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি মোহাম্মদ সাহেদ, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

আপডেট সময় ১১:৩৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬