ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

২০৩০ বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন নেইমার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচ শেষে নেইমার জুনিয়র জাতীয় দলের হয়ে নিজের অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি চেষ্টা করেছি। সত্যিই চেষ্টা করেছি। এখানেই (মেটলাইফ স্টেডিয়ামে) আমার যাত্রা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।

নেইমারের এই মন্তব্যের পর অনেক সমর্থক ধরে নিয়েছেন, ব্রাজিলের জার্সিতে আর বিশ্বকাপে দেখা যাবে না এই তারকা ফরোয়ার্ডকে। তবে অন্য একদল ভক্তের বিশ্বাস, ৩৪ বছর বয়সী নেইমারের এখনও ২০৩০ বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে। তাদের যুক্তি, ২০২৬ বিশ্বকাপে যথাক্রমে ৩৯ বছর বয়সে লিওনেল মেসি এবং ৪১ বছর বয়সে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলেছেন। ২০২৬ বিশ্বকাপে নেইমার মাত্র দুটি ম্যাচ খেলেন। শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে একটি পেনাল্টি গোলও করেন তিনি। সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর নার্ড সোলএর তৈরি একটি এআই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘এখনো সময় আছে? শেষবারের মতো নেইমারের বিশ্বকাপ খেলার সময় আছে?’

ভিডিওতে ২০২৬ সালের নেইমার নিজের ছোটবেলার নেইমারের সঙ্গে কথোপকথন করেন। সেখানে বিশ্বকাপ জিততে না পারার হতাশার কথা উঠে আসে। পরে ভবিষ্যতের এক নেইমারকে ২০৩০ সালের বিশ্বকাপ ট্রফি হাতে দেখানো হয়। ভিডিওতে ছোটবেলার নেইমার ভবিষ্যতের নিজেকেই শেষবারের মতো বিশ্বকাপ জয়ের জন্য আবার চেষ্টা করতে উৎসাহ দেন। এই ভিডিওর মন্তব্যের ঘরে নেইমার কয়েকটি আবেগঘন ইমোজি পোস্ট করেন। তার সেই মন্তব্য অল্প সময়ের মধ্যেই প্রায় ২০ লাখ লাইক পায়। এরপর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে আশা জাগে যে, হয়তো ২০৩০ বিশ্বকাপে খেলতে জাতীয় দলে ফেরার কথা বিবেচনা করতে পারেন ব্রাজিলিয়ান তারকা।

যদিও ম্যাচপরবর্তী মন্তব্যে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন, তবুও ব্রাজিল জাতীয় দল থেকে অবসরের বিষয়ে নেইমার এখনও কোনো আনুষ্ঠানিক লিখিত ঘোষণা দেননি। এদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এস্পোর্তে জানিয়েছে, নেইমারের জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত এবং তিনি ২০৩০ বিশ্বকাপে খেলবেন না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ পরিকল্পনাতেও নেইমার নেই। এছাড়া ক্লাব সান্তোসে তার ভবিষ্যৎ নিয়েও শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন: ইয়াহু স্পোর্টস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

২০৩০ বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন নেইমার

আপডেট সময় ১০:২২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬