ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত দেশকে সংকটে ফেলেছে, ১৫ দফা প্রস্তাব নাহিদের সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই: ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

‘ফার্মের মুরগি’ বিতর্কের পর আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’র, ফেসবুক পোস্টে ফ্যাসিস্ট লীগকে বার্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

এইচএসসি পরীক্ষা স্থগিত না করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম।

মঙ্গলবার (১৪ জুলাই) ‘Broiler Chicken Party’ নামে একটি ফেসবুক পেজ চালু করেন নিজেদের জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন। আত্মপ্রকাশের পরই পেজটিতে বিভিন্ন সমসাময়িক ইস্যুতে পোস্ট দেওয়া শুরু হয়।

পেজের এক পোস্টে দাবি করা হয়, তাদের পেজকে মেনশন করে এবং ইনবক্সে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। পোস্টে আরও বলা হয়, যারা নিজেদের ‘পতিত ফ্যাসিস্ট লীগ’ হিসেবে চিহ্নিত গোষ্ঠীর সদস্য বলে উল্লেখ করা হচ্ছে, তাদের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হচ্ছে।

পোস্টে লেখা হয়, “আমরা হইলাম তারা, যারা তোমাদের দেশছাড়া করেছি। আগামীতেও কেউ তোমাদের মতো ঔদ্ধত্য ভাব দেখালে তাদেরকেও একইভাবে ট্রিট করবো। তাই নিষিদ্ধ খুনি/ফ্যাসিস্টদের ধন্যবাদ।”

তবে পোস্টে উত্থাপিত এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় বা এই উদ্যোগের সঙ্গে কোনো সংগঠনের আনুষ্ঠানিক সম্পৃক্ততার তথ্যও নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে এই ফেসবুক পেজের আত্মপ্রকাশ নজর কাড়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ

‘ফার্মের মুরগি’ বিতর্কের পর আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’র, ফেসবুক পোস্টে ফ্যাসিস্ট লীগকে বার্তা

আপডেট সময় ০৭:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬