ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার মোবাইল ফোন কিনতে ইএমআই সুবিধা দেবে দেশের সব ব্যাংক: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রাজশাহীতে সারের দামে নৈরাজ্য: জিম্মি লাখো কৃষক, ভরা মৌসুমে সক্রিয় সার সিন্ডিকেট রিং অব ফায়ার থেকে হিমালয় বেল্ট- কেন এই অঞ্চলগুলো এত ভূমিকম্পপ্রবণ? বাকশাল নামে গরু জবাই করে ‘জুলাই জিয়াফত’ উদযাপন করলেন রাকসু জিএস আধুনিক যন্ত্রপাতির অভাবে চট্টগ্রামে প্রতিদিন ১,০০০ টন বর্জ্য থেকে যাচ্ছে সংগ্রহের বাইরে হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের ‘রসিকতা’ মমতার তৃণমূল থেকে বের হয়ে যাওয়ার কারণ জানালেন রচনা বিএনপির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হলেন ৪ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়: নাছির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দায়িত্ব থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তবে পদ ছাড়লেও ছাত্রদলের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ ঘোষণা দেন নাছির।

বিদায়ী বার্তায় নাছির উদ্দিন নাছির বলেন, দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন, তবে ছাত্রদল থেকে নয়। পদ থেকে বিদায় নেওয়া গেলেও আদর্শ, ভালোবাসা ও সহযোদ্ধাদের কাছ থেকে বিদায় নেওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে নাছির জানান, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজই তাঁর শেষ দিন। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করে তিনি দলীয় নেতাকর্মী, সহযোদ্ধা ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ওয়ান-ইলেভেনের কঠিন সময়ে রাজনৈতিক জীবনের শুরু উল্লেখ করে নাছির বলেন, এরপর দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, নির্যাতন, গুম ও খুনের বাস্তবতার মধ্য দিয়ে তাঁকে রাজনীতিতে পথ চলতে হয়েছে। এ সময়ে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। দায়িত্ব নেওয়ার পর জুলাই-আগস্টের আন্দোলনকে নিজের সময়ের সবচেয়ে কঠিন অধ্যায় হিসেবে উল্লেখ করেন নাছির।

তিনি বলেন, ওই সময়ে ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় রাখা, সাহস জোগানো এবং সংগঠনের বিভিন্ন স্তরকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করা ছিল বড় চ্যালেঞ্জ। আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

জুলাই-আগস্টের আন্দোলনের সময় নাহিদ, আসিফ, হাসনাত, সারজিস, কাদের, মাহিন, রিফাত রশিদ ও হান্নান মাসুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন নাছির। সংকটের সময়ে যারা একসঙ্গে কাজ করেছেন, ইতিহাসে সেই সহযোগিতার মূল্য অপরিসীম বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলনের পর নোয়াখালী ও ফেনী অঞ্চলে বন্যার সময় ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার কথাও তুলে ধরেন নাছির। খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে ফেনীতে গিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা জানান তিনি।

নিজের দায়িত্বকালে দুই হাজারের বেশি সাংগঠনিক কমিটি গঠনের কথা উল্লেখ করে নাছির বলেন, এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়; সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তবে কয়েকটি কমিটি সম্পন্ন করতে না পারায় আক্ষেপও প্রকাশ করেন তিনি।

ছাত্রসংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়াকে নিজের দায়িত্বকালের একটি অপূর্ণতা হিসেবে উল্লেখ করে নাছির বলেন, এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ছাত্রদল আরও শক্তিশালী, গ্রহণযোগ্য ও সংগঠিত হতে পারে।

নতুন নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে তিনি বলেন, আগামী দিনে যারা ছাত্রদলের দায়িত্বে আসবেন, প্রয়োজন হলে তিনি আগের মতোই তাদের পাশে থাকবেন।

নিজের ভুল-ত্রুটির জন্য সহযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়ে নাছির বলেন, ছাত্রদলের স্বার্থের বাইরে গিয়ে কাজ করার ইচ্ছা তাঁর কখনো ছিল না।

বিদায়ী বার্তার শেষ দিকে তিনি বলেন, একটি দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন, তবে সম্পর্ক, সংগ্রাম কিংবা আদর্শ থেকে নয়। ভবিষ্যতে অন্য কোনো প্ল্যাটফর্ম, দায়িত্ব কিংবা সময়ে আবার দেখা হওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় পরিবার, বন্ধু, সাংবাদিক এবং ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন নাছির উদ্দিন নাছির।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়: নাছির

আপডেট সময় ০১:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬