ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ৫২ জন কারাগারে চট্টগ্রামে জামায়াত নেতার মাদরাসায় মিলল ১৩ বস্তা সরকারি ধানের বীজ বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম ইরানের পরমাণু ইস্যুর চেয়ে তেলের দাম কম রাখাই এখন ‘টপ প্রায়োরিটি’: ভ্যান্স স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ঠিকাদার নয়, ফাইন্যান্সসিয়াল কনসালট্যান্ট: রাশেদ খাঁন নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: ইসলামী আন্দোলন

নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় কয়েকজনকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা জানান।

পোস্টে নাসির উদ্দিন নাসির বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন। ঢাকার পাঁচ বিশ্ববিদ্যালয়, পাঁচ কলেজ এবং চার মহানগরের তৎকালীন নেতারাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, আন্দোলনের পেছনে শুধু কয়েকজন পরিচিত মুখের অবদান ছিল না; বরং হাজারো পরিচয়হীন ও সাহসী তরুণের ত্যাগ রয়েছে। তাদের অনেকের নাম হয়তো ইতিহাসের পাতায় লেখা হবে না, তবে গণআন্দোলনের ইতিহাসে তাদের অবদান গুরুত্বপূর্ণ।

নিজের পোস্টে নাসির আরও উল্লেখ করেন, আন্দোলনের সময় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত, সারজিস, কাদের, মাহিন, রিফাত রশিদ ও হান্নান মাসুদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল তার।

তার ভাষ্য, আন্দোলনের সময় তারা ছাত্রদলকে গুরুত্ব দিয়ে একসঙ্গে কাজ করেছেন। পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতার কারণে হয়তো ছাত্রদলের অবদান সবসময় সমানভাবে স্বীকার করা হয়নি। তবে সংকটের সময়ে যারা একসঙ্গে কাজ করেছেন, ইতিহাসের বিচারে সেই সহযোগিতার মূল্য অপরিসীম।

এ কারণে আন্দোলনের সময় সহযোগিতার জন্য নাহিদ-আসিফসহ সংশ্লিষ্ট সবার প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন

নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক

আপডেট সময় ০৬:২৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬