ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫ আগস্ট উপলক্ষে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত পরিবারের সদস্যদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে ব্যানার টানিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের পাশে ফুটওভার ব্রিজসংলগ্ন বিশ্বজিৎ চত্বর এলাকায় ব্যানারটি টানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান।

ব্যানার টানানোর সময় আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে একটি গভীর শোকের দিন। শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড দেশের ইতিহাসে গভীর ক্ষত হয়ে আছে।

তিনি বলেন, এই শোকের দিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র, মানবিকতা ও আইনের শাসনের প্রতি আস্থা আরও দৃঢ় করতে হবে। শোককে শক্তিতে রূপান্তরিত করার আহ্বানও জানান তিনি।

অন্যদিকে মেহেদি হাসান বলেন, ১৫ আগস্ট শুধু শোকের দিন নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি সতর্কবার্তাও। শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে তাঁর আদর্শকে থামিয়ে দেওয়া সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ছাত্রলীগের বর্তমান প্রজন্মের দায়িত্ব শুধু অতীতকে স্মরণ করা নয়; শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধের চেতনা ও মানুষের অধিকারকে সামনে রেখে ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের সংগ্রাম এগিয়ে নেওয়া।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আজম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ

১৫ আগস্ট উপলক্ষে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

আপডেট সময় ১২:০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬