ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু ভারতের সমর্থন নয়, জনগণকে নিয়েই ক্ষমতায় যেতে চাই: হাসনাত আবদুল্লাহ আমদানি করা ৪০ টাকার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১২০ টাকায়

ঢাবির পাঁচ ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করল ছাত্রশিবির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনকে সর্বাধিক গুরুত্ব দিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক আগে থেকেই মেশিনগুলো প্রস্তুত ছিল, তবে ডাকসুর আচরণবিধি ভঙ্গের আশঙ্কায় এতদিন তা স্থাপন করা হয়নি।

সংগঠনের সেক্রেটারি মো. মহিউদ্দীন খান জানান, ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে চায়। এরই ধারাবাহিকতায় আগেও প্রতিটি হলে ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করা হয়েছিল। এবারও শিক্ষার্থীদের স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঢাবি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, “আমরা সীমিত সক্ষমতা নিয়েও শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। এই ভেন্ডিং মেশিন তারই অংশ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় পাশে থাকব।”

বিশ্ববিদ্যালয়ের যেসব ভবনে মেশিনগুলো বসানো হয়েছে সেগুলো হলো—কার্জন হল, মোকাররম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও বিজনেস ফ্যাকাল্টি (এফবিএস)।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবির পাঁচ ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করল ছাত্রশিবির

আপডেট সময় ০৮:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫