ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

ছেলেদের পর পাকিস্তানের মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারতের মেয়েরাও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

এবার নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে এর পরের ঘটনা বরাবরের মতো হতাশার। পুরুষ দলের মতো নারীরাও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করেননি তারা। ফাইনালে ভারতের জয়ের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হতে প্রায় এক ঘণ্টা দেরি হয়। রানার্সআপ শ্রীলঙ্কার খেলোয়াড়রা নাকভির হাত থেকে মেডেল ও প্রাইজমানি গ্রহণ করলেও তখন মাঠে ছিলেন না ভারতীয় ক্রিকেটাররা।

পরে জানা যায়, তারাও ট্রফি গ্রহণ অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে নারী এশিয়া কাপ জয়ের ট্রফিটিও আপাতত দুবাইয়ে এসিসির কার্যালয়েই রাখা হবে বলে জানা গেছে। এর আগে মাঠের খেলায় গত আসরের ফাইনাল হারের প্রতিশোধ নেয় ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে নারী এশিয়া কাপের রেকর্ড অষ্টম শিরোপা জিতে নেয় হারমানপ্রিত কৌরের দল।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার দুর্দান্ত ব্যাটিংয়ে শুরু থেকেই বড় সংগ্রহের ভিত পায় তারা। উদ্বোধনী জুটিতে ১২.৫ ওভারে ১২৯ রান যোগ করেন এই দুই ব্যাটার। ৩৯ বলে ৬৮ রান করেন শেফালি, আর সমানসংখ্যক বল খেলে ৫৯ রান করেন মান্ধানা। এরপর অধিনায়ক হারমানপ্রিত কৌর ১৪ ও রিচা ঘোষ ১৭ রান যোগ করেন। শেষদিকে ভারতী ফুলমালি ২ ও গুনালান কামালিনি ১৫ রানে অপরাজিত থেকে দলকে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রানে পৌঁছে দেন।

১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই ফেরেন ইমেশ দুলানি। এরপর অধিনায়ক চামারি আতাপাত্তু ও ভিস্মি গুনারত্নে কিছুটা প্রতিরোধ গড়লেও রান তোলার গতি ছিল ধীর। দশম ওভারে একই ব্যবধানে এই দুই ব্যাটার আউট হলে ম্যাচ থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা। ৪ উইকেটে ১০০ রান তোলার পর দ্রুত ধস নামে তাদের ইনিংসে। শেষ পর্যন্ত ১৯.৬ ওভারে ১১১ রানেই অলআউট হয় স্বাগতিকরা। ভারতের হয়ে শ্রী চরণি চারটি এবং দীপ্তি শর্মা তিনটি উইকেট শিকার করেন। উল্লেখ্য, গত বছর পুরুষদের এশিয়া কাপ জয়ের পরও পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দল মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করেনি। সেই ট্রফিটিও এসিসির দুবাই কার্যালয়ে সংরক্ষণ করে রাখা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

ছেলেদের পর পাকিস্তানের মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারতের মেয়েরাও

আপডেট সময় ০৯:২৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬