ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম ‘পুশব্যাক’ ইস্যুতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো দ্বিতীয় বিয়ে নিয়ে ব্যাখ্যা দিলেন রফিকুল ইসলাম মাদানী হাম ও উপসর্গে আরও ১২ মৃত্যু

ঝিনাইদহে বিক্ষুব্ধ ছাত্র-জনতার বুলডোজারে ভেঙে ফেলা হলো শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও দেশজুড়ে চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শহরের স্বাধীনতা চত্বরে বুলডোজার দিয়ে প্রতীকী এই স্থাপনাটিকে ধ্বংস করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন, পরিবহন অগ্নিসংযোগ ও সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে মিছিল শেষে শহিদ মিনার সংলগ্ন স্বাধীনতা চত্বরে অবস্থিত ‘এক তর্জনী’ স্তম্ভটি তারা বুলডোজার দিয়ে ভেঙে দেন।

এর আগে, চব্বিশে জুলাই আন্দোলনের সময় ৫ আগস্ট স্তম্ভটি আংশিক ভাঙচুর করা হলেও কিছু অংশ অক্ষত ছিল। আজ তা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থেকে অতীতে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড চালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে পঙ্গু ও হত্যা করেছে। আজও রাজপথ শহিদদের রক্তে ভেজা। অথচ আওয়ামী লীগ আবার অগ্নিসন্ত্রাসে নেমেছে। তাই বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাকশালের জনক শেখ মুজিবের স্তম্ভ ভেঙে দিয়েছে।”

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ছাত্র-জনতা স্তম্ভটি ভেঙেছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম

ঝিনাইদহে বিক্ষুব্ধ ছাত্র-জনতার বুলডোজারে ভেঙে ফেলা হলো শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ

আপডেট সময় ১০:১৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫