ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

হাটখোলার প্রবাসী যুবকদের উদ্যোগে ২৩ বছরের ইমাম মাওলানা আকরাম হোসাইনের ওমরাহ যাত্রা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের হাটখোলা মাইতুল মামুর জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম মাওলানা আকরাম হোসাইনকে ওমরাহ পালন করাতে উদ্যোগ নিয়েছেন হাটখোলা গ্রামের প্রবাসী যুবকরা। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাগরিব নামাজের পর মসজিদে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাওলানা আকরাম হোসাইনকে ওমরাহ হজের টিকিট, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাসেম ভূইয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক কেফায়েতুল ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কাঞ্চনপুর হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম, মিরাশানী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমদ হোসাইন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাহার ভূইয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

অশ্রুসিক্ত কণ্ঠে মাওলানা আকরাম হোসাইন বলেন, “অনেক দিনের ইচ্ছে ছিল পবিত্র মক্কা শরীফে গিয়ে ওমরাহ করার, কিন্তু আর্থিক কারণে কখনও সম্ভব হয়নি। যে বেতন পাই, তা দিয়েই সংসার চালাতে হয়। এই গ্রামের প্রবাসীরা আমাকে ওমরাহ পাঠানোর ব্যবস্থা করেছেন—তাদের অধিকাংশই আমার ছাত্র। তাদের এই ভালোবাসা আমাকে আপ্লুত করেছে।”

অনুষ্ঠানের শেষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ ওমরাহ যাত্রা কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তবারক বিতরণ করা হয়।

মাওলানা আকরাম হোসাইন গত ২৩ বছর ধরে নিষ্ঠার সঙ্গে হাটখোলা মাইতুল মামুর জামে মসজিদে ইমামতি করছেন। তার বাবা একই মসজিদের ইমাম ছিলেন। আজ শুক্রবার (১৪ নভেম্বর) তিনি ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

হাটখোলার প্রবাসী যুবকদের উদ্যোগে ২৩ বছরের ইমাম মাওলানা আকরাম হোসাইনের ওমরাহ যাত্রা

আপডেট সময় ০৯:৪৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫